A quick way to nail a main idea question is to summarize each paragraph in one line and see what common thread runs through all of them.
Paragraph 1: TED talks, along with festivals, online courses and blogs, are new routes to academic stardom that did not exist before, and they are described as upending traditional hierarchies of academic visibility.
Paragraph 2: Stanley Fish is offered as an example of an academic who chased fame even before this shift, and John Holbo's comment drives home the contrast: today's version of a Fish-like celebrity academic would be giving a TED talk instead of an academic lecture, and would probably not even be inside a traditional English department any more.
Put the two paragraphs together and the passage is not really about what TED stands for, or about applause and adulation as such, or merely about how a talk is presented. It is about how new, informal platforms are replacing the old, established channels through which academics used to build a reputation, in other words, the conventional route is being turned over.
This matches option B exactly, so B, turning over the conventional, is the correct choice.
নীচে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন তুলে দেওয়া হল । এটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও :
কালচিনি; নিজস্ব সংবাদদাতা ঃ গাড়ির যাতায়াত নেই পার্বত্য গ্রামগুলিতে । কেউ অসুস্থ হলে স্ট্রেচার বা ‘পালকি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে, কাঁধে-করে পাহাড়ি পথ বেয়ে নামিয়ে আনা হয় সমতলে । তার পরে সড়কপথে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ।’
কিন্তু একনাগাড়ে বৃষ্টিতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই পথ । গোটা রাস্তা জুড়ে বড়-বড় পাথরের চাঙর আর গর্ত । এই অবস্থায় বন দফতরের কাছে বক্সা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে সদর বাজার পর্যন্ত রাস্তা তৈরির আবেদন জানালেন যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা ।
২০২১ সালে প্রশাসন এবং স্বাস্থ্য পরিষেবা সংগঠন ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের’ সহযোগিতায় এই পাহাড়ি গ্রামের বাসিন্দাদের জন্য দেওয়া হয়েছিল পালকি অ্যাম্বুল্যান্স । অভিযোগ, শুরুর দিকে এই পালকি অ্যাম্বুল্যান্সের ওজন বেশি থাকায় রোগীকে কাঁধে করে নীচে নামিয়ে আনতে সমস্যায় পড়তে হচ্ছিল । পরে সেই অ্যাম্বুল্যান্সের ওজন কমিয়ে ৪০ কেজির কাছাকাছি করা হয় । কিন্তু যাতায়াতের রাস্তা সংকীর্ণ ও বেহাল হওয়ায় তার পরেও রোগীদের সমতলে নামিয়ে আনতে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের । বাসিন্দাদের এই সমস্যার কথা মাথায় রেখে গত বছর জেলা প্রশাসনের তরফে বক্সার জিরো পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা তৈরি করা হয় । কিন্তু টানা বৃষ্টিতে সেই রাস্তা প্রায় মুছে গিয়েছে । এ বিষয়ে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সোনাম ডুকপা বলেন, “বন দফতরের অনুমতি না মেলায় কংক্রিটের রাস্তা তৈরি হয়নি । সে কারণেই বৃষ্টিতে রাস্তা ধুয়ে গিয়েছে । গ্রাম পঞ্চায়েত থেকে শীঘ্রই সেখানে রাস্তায় সংস্কার কাজ শুরু হবে ।”
বক্সাদুয়ার যৌথ বনসুরক্ষা কমিটির সভাপতি ইন্দ্র শংকর থাপা বলেন, “প্রথম পর্যায়ে এই ৩০০ মিটার সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের । এ বিষয়ে মৌখিক ভাবে বন দফতরকে জানালেও শীঘ্রই লিখিত ভাবে আবেদন করব । আশা করছি তারা আমাদের এই আর্জি মানবেন ।” এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডি.এফ.ও. (পূর্ব) পরিজিৎ বসু বলেন, “এখনও লিখিত ভাবে আবেদন পাইনি । পেলে নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখব ।”